ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২২ জুন ২০২৩
নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি, বিক্রি, নিম্নমানের শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ অভিযান।

বৃহস্পতিবার জেলা সদর উপজেলার দিঘিরপাড় ও ঝাউবাড়িয়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন অধিদফতর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. জিবরাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

Advertisement

অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, মেয়াদোত্তীর্ণ অনেক পণ্য ফ্রিজে ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রি অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দিঘিরপাড় এলাকার মেসার্স সেলিম স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রি এবং প্রস্তুতকৃত দইয়ে যথাযথভাবে মেয়াদসহ মূল্য না থাকা ও বিক্রির অপরাধে ঝাউবাড়িয়ায় একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!