মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হাসপাতাল রোডে সমিতির কার্যালয়ের সামনে জেলা অটো ইজিবাইক চালক ও মালিক সমিতি এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে।
মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক চালক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফলেউর রহমান পিন্টু, নিহত আব্দুর রহমানের ভাগনে সাইদুর রহমান সাঈদ, স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে রিনা খাতুন ও রিতু খাতুন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো পিন্টু, সহ সভাপতি মো. রায়হান আলী মিঠু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন খোকন, লাইন সম্পাদক মোহাম্মদ আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঘাতকদের গ্রেফতার ও তাদের ফাঁসি দাবি করেন।