ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ২১ জুন ২০২৩
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে হুমাইসা আক্তার ময়না (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে টঙ্গী-ভৈরব রেল সড়কের উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম ভূঁইয়া। শিশু হুমাইসা তুমুলিয়া গ্রামের ছাফির উদ্দিন শেখের মেয়ে।

জানা গেছে, উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে তুমুলিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেল সড়ক ঘেঁষে থাকা বাড়িতে বসবাস করতো শিশু হুমাইসার পরিবার। বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করেই রেল সড়কে যায় হুমাইসা। ঠিক ঐ সময়েই সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেন ঐ এলাকা অতিক্রম করছিল। সে সময় রেল সড়কে থাকা শিশু হুমাইসা ঐ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement

এএসআই বলেন, বিকেলে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ঐ শিশু মারা যায়। পরে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!