শুক্রবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন শহরের গোয়ালচামট মহল্লার নারায়ন চন্দ্র দাস ওরফে রঞ্জু মোল্লার ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী কৃষি কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে র্যাব। রিপন দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
.png)
তিনি আরো জানান, আদালত থেকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকটি মামলায় ১০ বছরের সাজাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মারামারি ও মাদকসহ ২৫টি মামলা রয়েছে।