বৃহস্পতিবার সকালে উপজেলার জগদীশপুর চা বাগান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাধন সাওতাল জগদীশপুর চা বাগান এলাকার লেবামারা এলাকার বীরবল সাঁওতালের ছেলে।
জানা যায়, ২০০৬ সালে দাদনের টাকা নিয়ে সাধনের সঙ্গে ঝগড়া হয় জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ইউনুস মিয়ার। এক পর্যায়ে সাধন সাওতাল দাদন ব্যবসায়ী ইউনুছকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। পরে এ ঘটনায় সাধন সাওতালকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত একমাত্র আসামি সাধন সাওতালকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন সাধন সাওতাল।
.png)
মাধবপুর থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাধন সাওতালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।