ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৬ অক্টোবর ২০২৩
চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারের দুটি গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সন্ধ্যায় এ তথ্য জানান কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দুটি কারেন্ট জালের গোডাউন থেকে আনুমানিক ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানে উপিস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!