ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে নিষিদ্ধ মাগুর ও চিংড়ি জব্দ, ৪ জনকে জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩
যশোরে নিষিদ্ধ মাগুর ও চিংড়ি জব্দ, ৪ জনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে এসব মাছ জব্দ করা হয়। পরে বুধবার ভোরে সেসব ধ্বংস ও এর সঙ্গে জড়িত চারজনকে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তাদের কাছে খবর আসে, যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের নুরুজ্জামানের হ্যাচারিতে নিষিদ্ধ বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা মজুত রয়েছে। এর ভিত্তিতে তাৎক্ষণিক মেজর সাকিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছিরকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেন। একইসঙ্গে অবৈধ ব্যবসায় জড়িত থাকার দায়ে হ্যাচারি মালিক নুরুজ্জামানের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর জব্দকৃত মাছের পোনা ধ্বংস করা হয়।

Advertisement

তিনি আরও জানান, মঙ্গলবার মধ্য রাতে সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা তিনটি বাসে জেলি পুশ করা চিংড়ি শহরের মনিহার এলাকায় পৌঁছলে বাসগুলো জব্দ করেন র‌্যাব সদস্যরা। এ সময় মোট ২৪টি ককসিটে জেলি পুশকৃত ৬শ’ কেজি চিংড়ি উদ্ধার করা হয়। পরে তিন বাস মালিকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!