ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গফরগাঁওয়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৮, ৪ অক্টোবর ২০২৩
গফরগাঁওয়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশসহ বিভিন্ন অভিযোগে সাত প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয় এ আদেশ দেন গফরগাঁওয়ের ইউএনও মো. আবিদুর রহমান।

এর মধ্যে গফরগাঁও ফিলিং স্টেশনকে ৫০ হাজার, ফাহিম স্টোরকে পাঁচ হাজার, জিলানী স্টোরকে পাঁচ হাজার, ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার, মেসার্স স্বপ্ন কসমেটিকসকে পাঁচ হাজার, স্বপ্ন কসমেটিকস ১০ হাজার ও ইমান আলী (পোল্ট্রি দোকান) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ইউএনও মো. আবিদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না থাকা, অনুমোদন না থাকাসহ বেশ কয়েকটি অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসময় বিএসটিআইর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!