ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ২ অক্টোবর ২০২৩
রাজধানীতে রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নানা অনিয়মের অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ের উমামি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জ‌রিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। 

সোমবার খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

তিনি জানান, উমামি রেস্টুরেন্টে অভিযানকালে প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, প্রিমিসেস লাইসেন্স, পানি পরীক্ষার সনদ এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটির ফ্রিজে প্রচুর পরিমাণে লেবেলহীন খাদ্য মজুত করতে দেখা যায়। 

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে বিএফএসএর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আনসার ব্যাটেলিয়নের একটি চৌকস টিম উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!