ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অধিক মূল্যে আলু-পেঁয়াজ বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
অধিক মূল্যে আলু-পেঁয়াজ বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে অধিক মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে অভিযান চলিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে সবুজ স্টোরকে দুই হাজার, শাওন স্টোরকে দুই হাজার, রুবেল সবজি ভান্ডারকে দেড় হাজার টাকা ও রমজান স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

আসাদুজ্জামান রুমেল জানান, সরকার নির্ধারিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সিংগাইর উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে অভিযান চালানো হয়। অতিরিক্ত মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!