এর আগে, গত ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা।
.png)
তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬৬৮ প্যাকেজের ২ হাজার ১২১ দশমিক ৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বাণিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। আমদানি করা ওই সব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করে সড়ক পথে নেয়া শুরু হবে।