ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে আটকা দেড় শতাধিক পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
সেন্টমার্টিনে আটকা দেড় শতাধিক পর্যটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাগর উত্তাল ও বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ছেড়ে যায়নি কোন পর্যটকবাহী জাহাজ। ফলে শুক্রবার সেন্টমার্টিন অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী সেখানে আটকা পড়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাগরে ৩নং সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো জাহাজ সেন্টমার্টিন যাবে না বলে জানিয়েছে প্রশাসন। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।

Advertisement

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!