ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শর্ট সার্কিটের আগুনে একে একে পুড়ল ১৩ দোকান  

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
শর্ট সার্কিটের আগুনে একে একে পুড়ল ১৩ দোকান  
ফাইল ফটো

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে সেখানে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। স্থানীয়রা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে আগুনে লোকাল বাস কাউন্টার, ভাতের হোটেল, ওষুধের দোকান, চায়ের দোকানসহ ১৩টি দোকান পুড়ে যায়।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস এবং বানারীপাড়া ফায়ার সার্ভিস দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!