ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘেরে ভাসছিল যুবকের মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মাছের ঘেরে ভাসছিল যুবকের মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
মাছের ঘের -ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাছের ঘের থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ সড়কের পাশে একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে এক পথচারী ৯৯৯ কল দিয়ে খবর দেন মাছে ঘেরে একটি মরদেহ ভেসে আছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট ছিল।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Advertisement

তিনি আরো বলেন, নিহত ওই যুবকের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মরদেহ সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!