ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল নারীর মরদেহ 

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে ভাসছিল নারীর মরদেহ 
ফাইল ফটো

মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে রুবিয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রুবিয়া বেগম মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার তাসের আলী শেখের স্ত্রী। 

নিহতের ছেলে নয়ন জানান, দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন তার মা। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মডেল স্কুলের পুকুরে একটি নারীর মরদেহ ভাসছে। পরে ঘটনাস্থলে মরদেহটি তার মায়ের বলে শনাক্ত করেন তিনি।

Advertisement

মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!