ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল শিশু রাসেলের নিথর দেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে ভাসছিল শিশু রাসেলের নিথর দেহ
ফাইল ফটো

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার দৈনিক বাজারের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত রাসেল দৈনিক বাজার এলাকার বাবু হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে শিশু রাসেল নিজ বাড়িতে পরিবারের লোকজনদের সঙ্গে খেলা করেছিল। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির বাইরে আসে। তাকে দেখতে না পেয়ে বাসার চারিদিকে খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। একপর্যায়ে বাসার পাশের পুকুরে রাসেলকে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, পরিবারের লোকজনদের কোনো অভিযোগ না থাকায় রাসেলের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!