মৃতরা হলো- ঐ গ্রামের মানিক মিয়ার মেয়ে জান্নাতি (১১) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম আক্তার জীম (৮)। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
জীমের মামা জাকারিয়া বলেন, জান্নাতি ও জীম সকালে বাড়ির পাশে খেলাধুলা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। পুকুরে নেমে তারা ডুবে যায়। এ সময় তাদের পানিতে পড়ার খবর দেয় আরেক শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানিতে নেমে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, মরদেহের সুরতাহাল শেষে কালিহাতী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।