শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বিশু লক্ষ্মী ওই পাড়ার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী।
জানা গেছে, শুক্রবার বিকেল থেকেই বৃষ্টিপাত হচ্ছিল। নিজ ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন বিশু লক্ষ্মী ত্রিপুরা। এ সময় আকস্মিক বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ বলেন, বিষয়টি রামগড় থানা পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।