বুধবার ভোররাতের দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর এলাকায় অসুস্থ হয়ে মারা যান তিনি। অপরদিকে, প্রবাসীর এমন মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তার গ্রামের বাড়ি।
চরপাবর্তী ইউপি সদস্য আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক পাঁচ বছর আগে ওমানে পাড়ি জমান। সেখানে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে।
.png)
তিনি আরো বলেন, বুধবার ভোররাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। ঐ দেশের মাস্কাট বিমানবন্দরে পৌঁছালে মফিজুল গুরুতর অসুস্থ হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলেন। পরে তিনি বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।