ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

নারীর মৃত্যু বিষয়ক আনুষঙ্গিক সত্য 

মূলঃ Anne Enright, The Gathering
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ Chabi Ghar Asad
প্রকাশিত: ১২:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩
নারীর মৃত্যু বিষয়ক আনুষঙ্গিক সত্য 
ছবিঃ অন্তর্জাল (প্রতীকী), শিল্পী - Gustav Klimt (1862-1918), ছবির টাইটেল - Three Ages of Woman

‘‘তোমার মৃত্যুকে ঘিরে বিস্ময়কর সব ঘটনা ঘটতে থাকবে। হঠাৎ করে তোমার জীবনের গতি থেমে যাবে। যে বিষয়গুলোকে তুমি সারাজীবন গুরুত্বপূর্ণ ভেবে এসেছ, সেগুলোকে আর অস্পষ্টভাবেও গুরুত্বপূর্ণ মনে হবে না। তোমার স্বামী তখন সন্তানদেরকে খাওয়াতে পারবেন, ওভেনে কাজ করতে পারবেন এবং সর্বোপরি ফ্রিজের মধ্যে সসেজ খুঁজে পেতে তার অসুবিধা হবে না। তার কাছে তখন গুরুত্বপূর্ণ মিটিংগুলোকে আর একেবারেই  গুরুত্বপূর্ণ মনে হবে না। তিনি তার মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসতে পারবেন এবং আবার সকালে তাদেরকে স্কুলে রেখে আসতে পারবেন। এমনকি তোমার বড় মেয়েটি তার ইনহেলার কোথায় তা মনে করতে পারবে এবং তোমার সবচেয়ে ছোট মেয়েটি তার জিম-কিটগুলো নিয়ে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে। এবং ঠিক যেমনটা তুমি সন্দেহ করেছিলে - তোমার করা রোজকার বেশিরভাগ কাজই সত্যিকার অর্থে বোকামি ছাড়া কিছুই ছিল না। সেগুলো মূলতঃ অন্যদের জন্যে খুঁতখুঁত, ঘ্যানঘ্যান ও গোছগাছ করা ছাড়া কিছুই ছিল না, যারা তোমাকে ভালোবাসতেও প্রচণ্ড রকমের অলসতা করত।’’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!