ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের নিচে মিলল এক লাখ ইয়াবা, নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
খাটের নিচে মিলল এক লাখ ইয়াবা, নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ রুজিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার রাতে সাবরাং ইউনিয়নের লেজিরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রুজিনা ঐ এলাকার বাসিন্দা হাফিজ উল্লাহ স্ত্রী। মঙ্গলবার এ তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া এলাকার মৃত অলি আহমদের বাড়িতে কতিপয় মাদক ব্যবসা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যে র‌্যাব-২৫ এর একটি দল ঐ এলাকায় অভিযান চালায়।

Advertisement

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। অপর এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী তার বসতঘরের খাটের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। পরে খাটের নিচ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!