ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আইনজীবী ভুবন হত্যাকাণ্ডে গ্রেফতার হিমেল রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আইনজীবী ভুবন হত্যাকাণ্ডে গ্রেফতার হিমেল রিমান্ডে 
গ্রেফতার মারুফ বিল্লাহ ওরফে হিমেল

রাজধানীর তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় করা মামলায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি হিমেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বিএম রানা।

Advertisement

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। এ সময় দৌড়ে পালানো সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গোলাগুলির সময় অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র। আটদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে হাসপাতালে মারা যায় ভুবন। এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!