সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত হাম্মাদিয়া জামে মসজিদ নূরানি মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- মো. নাজিম (৯), মেহেদী হাসান (১২), জাহিদুল করিম (৯), সাজিদ আলম (১১), মো. নাইম (১১), ওমর ফারুক (১০), জাহিদুল ইসলাম (১১), সাইফুল ইসলাম (১১), আল আমিন (১০), আবদুল্লাহ (৮), মো. ওয়ালিদ (১২), মো. ইমরান (১২) ও ট্রাকের হেলপার মো. ফাহিম (১৮)।
.png)
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসায় ঢুকে পড়ে। এতে এতিমখানার ১২ শিক্ষার্থী আহত হয়। এ সময় ট্রাকের হেলপারও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাম্মাদিয়া মাদরাসার শিক্ষক শফিকুল ইসলাম জানান, এতিমখানা শিক্ষার্থীরা দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম করছিল। এ সময় হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসায় ঢুকে পড়ে। এতে ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।