ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাদার সঙ্গে রাস্তা পার না হতেই নিথর জুনায়েদ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
দাদার সঙ্গে রাস্তা পার না হতেই নিথর জুনায়েদ
ফাইল ফটো

বরগুনার পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইসমাইলের ছেলে।

জানা গেছে, দাদা ইদ্রিস মোল্লার সঙ্গে জুনায়েদ বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘাতক ইজিবাইকচালক সাহাদত পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!