রোববার সকালে সদর উপজেলার মোগলহাট ইউপির বুমকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই ইউনিয়নের বুমকা গ্রামের জব্দুল হকের ছেলে।
জানা যায়, সকালে নিজ ঘর থেকে টিউবওয়েলে পানি আনতে যায় রসুল মিয়া রাসেল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। পরে রাসেলের পরিবারের লোকজন তাকে টিউবওয়েলের পাশ থেকে ঘরে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
.png)
মোগলহাট ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।