ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩
পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পিস্তল ঠেকিয়ে জাহাঙ্গীর আলম নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  

শনিবার সন্ধ্যায় উপজেলার পিপরুল ইউনিয়নের হাপানিয়া-বাঁশভাগ সড়কের আলমের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে। 

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাপানিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। এ সময় হেলমেট পরা ৪-৫ জন যুবক জাহাঙ্গীরের পথরোধ করেন। তারা জাহাঙ্গীরের মাথায় পিস্তল ঠেকিয়ে লোহার রড দিয়ে পিঠিয়ে জখম করেন। পরে তার কাছে থাকা দুই লাখ নিয়ে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 

Advertisement

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের একটি ম্যাগজিন পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!