ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুঁ দিয়ে টাকা ছিনতাই, প্রতারক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ৫ মে ২০২৩
ফুঁ দিয়ে টাকা ছিনতাই, প্রতারক গ্রেফতার
গ্রেফতারকৃত শাহ আলম শাওন

মৌলভীবাজারের রাজনগর বিশেষ অভিযান চালিয়ে ফুঁ দিয়ে টাকা ছিনতাই মামলার আসামি শাহ আলম শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে কমলগঞ্জ থানার রাসটিলা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১৯ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন রায়না বেগম। এ সময় তারাপাশা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে অজ্ঞাত ৫-৬ ব্যক্তি রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে ৫১ হাজার টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপর গত ২২ মার্চ রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত সালাউদ্দি, আব্দুল মুসলিম এবং আনোয়ার মিয়া প্রকাশ আয়না মিয়া নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শাওনকে গ্রেফতার করা হয়। পরে মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেফতারকৃত আসামি শাহ আলম শাওনকে শনাক্ত করেন।

রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায় জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!