গ্রেফতারকৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার দিঘীরপাড় এলাকার প্রসেনজিৎ রায় (২৮), একই উপজেলার বোয়ালেরডারা এলাকার খাদেমুল ইসলাম (২৬), নাগেশ্বরী পৌর এলাকার রুহুল আমিন (৩০) ও কচাকাটা থানার ছনবান্দা খালিশাকুড়ি এলাকার মোন্নাফ আলী (২৫)।
সোমবার (২০ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, রোববার দুপুরে বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর কর্মী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মন ভুরুঙ্গামারী ইসলামি ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে কচাকাটা যাওয়ার পথে লক্ষীরমোড়ে পৌঁছালে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ধাক্কা দেয়। পরে তারা মাটিতে পড়ে গেলে টাকার ব্যাগ নিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে যান। এ সময় বিকাশের ওই দুই কর্মীর চিৎকারে লোকজন ছুটে আসেন।
পরে ঘটনাটি পুলিশকে জানালে, কচাকাটা ও ভুরুঙ্গামারী পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৬০ হাজার টাকা, মোটরসাইকেলসহ ছিনতাইকারীদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধ আইনের ধারায় মামলা হয়েছে।