ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ২০ মামলার আসামি লিমন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
কুড়িগ্রামে ২০ মামলার আসামি লিমন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে মাদক ও চুরিসহ ২০টি মামলার আসামি লিমনকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত লিমন পৌর শহরের জলিল বিড়ি মোড় এলাকার বাসিন্দা। 

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শহরের জলিল বিড়ি মোড় চৌধুরী পাড়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামি লিমনকে গ্রেফতার করে। লিমনের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ২০টির মতো মামলা রয়েছে। 

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, লিমনের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় চুরি, মাদকসহ মোট ২০টি মামলা আদালতে বিচারাধীন। কুড়িগ্রাম জেলায় অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!