ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভেসে আসা ট্রলিব্যাগে মিলল মানুষের ৮ টুকরা হাত-পা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
নদীতে ভেসে আসা ট্রলিব্যাগে মিলল মানুষের ৮ টুকরা হাত-পা
ফাইল ছবি

বৃহস্পতিবার সন্ধ্যা। ওই সময় কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে ট্রলিব্যাগটি দেখতে পান এক নারী। পরে পুলিশকে জানানো হলে ব্যাগটি উদ্ধার করা হয়। কফি রঙের এই ট্রলিব্যাগটি খুলতেই পাওয়া যায় মানুষের শরীরের ৮টি অংশ। এর মধ্যে আছে ২ হাত, ২ পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। তবে মাথা এবং শরীরের অংশ না পাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেটে ব্যাগটি পাওয়া যায়।

পতেঙ্গা থানার ওসি আফতাব আহমেদ জানান, কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে ট্রলিব্যাগটি এক নারী দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে ব্যাগটি উদ্ধার করা হয়। কফি রঙের এই ট্রলিব্যাগে মানুষের শরীরের ৮টি অংশ পাওয়া গেছে। এরমধ্যে আছে ২ হাত, ২ পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ।

Advertisement

নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, খণ্ডিত প্রতিটি অংশ ছিলো টেপে মোড়ানো। মাথা এবং শরীরের অংশ পাওয়া যায়নি। এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরো জানান, ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পুরুষকে খুন করে পরিচয় ও আলামত নষ্ট করতে শরীর টুকরো করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!