এমনই এক আয়োজন দেখা যায় কুমিল্লার লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মো. আবদুল আউয়ালের বিদায় উপলক্ষে।
বৃহস্পতিবার শিক্ষক সৈয়দ মো. আবদুল আউয়াল ৪০ বছরে শিক্ষকতা জীবনের ইতি টেনে এভাবেই বাড়ি ফিরেছেন। শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি এবং সাবেক শিক্ষার্থীরা অশ্রুসিক্ত বিদায় জানান তাকে।
.png)
সৈয়দ মো. আবদুল আউয়াল ৪০ বছর সাইকেলে যাতায়াত করতেন। শিক্ষকতা জীবনের শেষ দিনে ফেরেন ব্যতিক্রমভাবে। ফুল সজ্জিত গাড়িতে বিদায়ের আগে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও আলোচনা সভা। এ সময় তাকে বিদ্যালয়, ম্যানেজিং কমিটি, বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার সামগ্রী দেওয়া হয়।
উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিছ মিয়া বলেন, সৈয়দ আবদুল আউয়াল আমার ভালো একজন সহকর্মী ছিলেন। আমরা ব্যতিক্রমীভাবে তাকে বিদায় দিতে চেষ্টা করেছি।
ঐ বিদ্যালয় সভাপতি ডা. খায়রুল ইমরান অনি জানান, সৈয়দ মো. আবদুল আউয়াল ভালো মানুষ। দায়িত্বের প্রতি তিনি আন্তরিক ছিলেন।
এমন বিদায় অনুভূতি জানাতে গিয়ে সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মো. আবদুল আউয়াল বলেন, এভাবে আর কোনো শিক্ষককে বিদায় দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। আমার জীবনের বড় পাওয়া এটি।