বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহাদুর মোড়ল উপজেলার ধোপাদী গ্রামের মোন্তাজ মোড়লের ছেলে।
নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম জানান, সকালে ওই এলাকার ধোপাদী বিলে মাছ ধরতে যান আহাদুর রহমান, রোকনুজ্জামান ও আব্দুল্লাহ সরদার। এ সময় বৃষ্টি শুরু হলে ফিরে আসার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আহাদুর। আহত হন রোকনুজ্জামান ও আব্দুল্লাহ সরদার।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওযার্ডের কাউন্সিলর তালিম।