ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে বাসুদেব সরকার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন ডেঙ্গুরোগী।

সোমবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা। বাসুদেব সরকার টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে।

ডা. ফরহাদ হোসেন হিরা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন বাসুদেব সরকার। পরদিন রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে ৮ রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছেন ১১৪ জন। এরমধ্যে পুরুষ ৮৪, নারী ২৩ ও ৭ জন শিশু।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!