ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় হাসপাতালে ভর্তি ৮২ ডেঙ্গুরোগী  

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২০ আগস্ট ২০২৩
খুলনায় হাসপাতালে ভর্তি ৮২ ডেঙ্গুরোগী  
ফাইল ফটো

খুলনায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ জন ডেঙ্গুরোগী। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৬০ জন এবং খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৬৬৭ জন রোগীডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘন্টায় ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। বর্তমানে হাসপাতালে ৬০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement

অপরদিকে খুলনা সিভিল সার্জনের দফতরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন। চলতি বছরে সর্বমোট ১৯৮ জন রোগীডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!