রামেকে বর্তমানে মোট ৮৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রাজশাহীর স্থানীয় ৫৭ জন। ২৪ ঘণ্টায় ২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার জন ব্যক্তি হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০৮ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গুরোগী বাড়ছেই। বিশেষায়িত টিম এখানে কাজ করছে। তবে রোগী অব্যহতভাবে বাড়তে থাকলে হিমশিম খেতে হয়। আর ডেঙ্গুর সংক্রমণ যেন না বাড়ে সেদিকে সংশ্লিষ্ট সকলকে যেমন নজরদারি বাড়াতে হবে, তেমনি সকলকে সতর্কও থাকতে হবে।
.png)