ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে রেকর্ড সংখ্যক ডেঙ্গুরোগী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৩
খুমেক হাসপাতালে রেকর্ড সংখ্যক ডেঙ্গুরোগী
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রেকর্ড সংখ্যাক ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১৪৭ জন। একদিনে সর্বোচ্চ রোগীর অবস্থান।

শনিবার সকালে এ তথ্য জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ১ হাজার ১০৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ৩০জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৭ জন ডেঙ্গুরোগী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!