ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটো পার্টসের দোকানে বিক্রি হচ্ছিল ফেনসিডিল, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩
অটো পার্টসের দোকানে বিক্রি হচ্ছিল ফেনসিডিল, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অটো পার্টসের দোকান থেকে ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডের পাশে ফারিয়া অটো পার্টসের দোকানে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আরব আলী (৩৬) জেলার সরাইল উপজেলার পূর্ব কোট্টাপাড়া এলাকার মো. ঈমান আলীর ছেলে, একই উপজেলার উচালিয়াপাড়া উত্তরপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৩) ও জেলার সদর উপজেলার বুধল ইউপির চান্দিহারা মধ্যপাড়া এলাকার মো. দ. মনির মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৯)।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলার সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডের পাশে আরব আলীর পার্টসের দোকানে ফেনসিডিল বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আরব আলীর পার্টসের দোকানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তার পার্টসের দোকান তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!