বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ১৭ জেলেসহ সাগরে ভাসমান ‘এফবি মা’ নামে ফিশিং ট্রলারটির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর মোংলা কোস্টগার্ডের আওতাধীন কাগা দোবেকি, দোবেকি এবং কচিখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাদের মান্দারবাড়ি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
.png)
জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালাম দোকানদারের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যাত্রা করে। দুই দিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় থাকে ট্রলারটি।