তবে এর আগে, রোববার রাতে গভীর বঙ্গোপসাগরে ট্রলারে বুকে ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়েন বাবুল। সোমবার সকালে ট্রলারে তার মরদেহ পাওয়া যায়। বাবুল পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে ট্রলারের মাঝি খোকন বলেন, গত (৮ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর এফবি আবদুল্লাহ নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারে ১৬ জেলের সঙ্গে পাথরঘাটা থেকে সাগরে মাছ শিকার করতে যান বাবুল। রোববার দিবাগত রাতে বঙ্গোপসাগরে আমরা মাছ শিকার শেষে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই। এ সময় বাবুল বুকে ব্যথাসহ শারীরিক অসুস্থতার কথা বলে ঘুমিয়ে পড়েন। পরে সকালে আবার মাছ ধরার সময় হলে অন্য জেলেরা ঘুম থেকে জাগলেও তিনি উঠেননি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
পাথরঘাটা থানার ওসি শাহ্ আলম হাওলাদার বলেন, মরদেহ নিয়ে আসার খবর পেয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন। মৃত জেলের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।