সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার সকাল ১০ টার দিকে কোস্ট গার্ড সাগর থেকে চার জেলেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মৃত্যু আব্দুল হাই বরগুনা জেলার তালতলী উপজেলার চামুপাড়া গ্রামের আজমত আলী হাওলাদারের ছেলে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদা তানজুম হেনা জানান, তার শরীরে অনেক আঘাত ছিল। এছাড়া তার প্রসাব বন্ধ ছিল। ইসিজি রিপোর্ট দেখার পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
.png)
পাথরঘাটা থানা পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, চিকিৎসাধীন অবস্থা এক জেলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।