শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আর আহত রুবেল বর্মণ তার প্রতিবেশী।
সুমন বর্মণের প্রতিবেশী নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন বর্মণ, রুবেল বর্মণসহ আরো অনেকে। হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন সুমন। এ সময় পাশে থাকা রুবেলও আহত হয়। পরে অন্য জেলেরা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।