উপকূলের জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের ছালাম দোকানদারের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যাত্রা করে। ছেড়ে যাবার দুইদিন পরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় রয়েছে। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইল করে এ তথ্য জানান।
সাগরের অধিকাংশ স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা এই কয়দিনের মধ্যে শুধু এই কথাটুকু মাঝি জানাতে পেরেছেন। ট্রলারে থাকা ১৭ জন জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
.png)
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তথ্য পেয়েছি এবং তাদের উদ্ধারের জন্য মোংলা কোস্টগার্ডের সদস্যরা কাজ শুরু করেছে। বঙ্গোপসাগরের যে এলাকায় এই ট্রলারটি বিকল হয়েছে সেই এলাকা বাগেরহাট জেলার অন্তরগত তাই মোংলা কোস্টগার্ড স্টেশন তাদের সন্ধান শুরু করেছে এবং একাধিক টিম কাজ করছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসীর ইবনে মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোংলা এবং পাথঘাটা কোস্ট গার্ডের একাধিক টিম জেলেদের উদ্ধারের জন্য কাজ করছে।