বুধবার ভোররাত ৩টার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তার বাবার নাম আ. রশিদ। জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়।
আহত জয়নাল জানান, বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট বাহিনী (টহল টিম) তাদের ধাওয়া করে। এ সময় তারা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাতাড়ি গুলি করলে তার ডান হাতে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
.png)
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী স্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
তবে এ বিষয়ে বন বিভাগের সুন্দরবন কচিখালী ক্যাম্পের বিট অফিসার আ. ছবুরের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
পাথরঘাটা থানার তদন্ত ওসি সাইফুজ্জামান বলেন, এক জেলে বন বিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে এমন খবর শুনেছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, জয়নালের হাতে গুলি রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বন বিভাগের কচিখালী বিট কর্মকর্তা আ. ছবুরের মুঠোফোনে কল করা হলে এ বিষয়ে এসিএফ স্যারের সঙ্গে কথা বলতে বলতে সংযোগ কেটে দেন।