রোববার সকালে লালপুর উপজেলার রসুল মৌজার একটি জমিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- একই এলাকার আসাদ (৩০), বজলু (৩৩), আব্দুল হান্নান (৪০) এবং হাসিনা বেগম (৫০)।
জানা যায়, রসুল মৌজার একটি জমি নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাকের সঙ্গে পার্শ্ববর্তী বাকনাই গ্রামের আবু বকরের বিরোধ চলছিল। রোববার সকাল সাড়ে ৬টার দিকে আবু বকরের লোকজন জমিটি দখল করতে যান। এ সময় বাধা দেন আব্দুর রাজ্জাকের লোকজন। একপর্যায়ে আবু বকরের লোকজন শটগানের গুলি ছোড়েন। এতে নারীসহ চারজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
.png)
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।