ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় পাখিভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় পাখিভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাখিভ্যানের (ব্যাটারিচালিত ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে চালক সবুর আলী (৭০) নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার সকা‌লে জেলা শহ‌রের কবরী রোড সড়‌কে এ ঘটনা ঘটে। 

নিহত সবুর আলী (৭০) উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নিজ গ্রাম দামুড়হুদার কানাইডাঙ্গা থেকে দ্রুত গ‌তি‌তে পাখিভ্যানে করে যাত্রী নিয়ে জেলা শহরের একাডেমি মোড়ে যা‌চ্ছিলেন। প‌থিম‌ধ্যে জেলা শহ‌রের কবরী রোড সড়‌কে বিট (স্পিড ব্রেকার) বুঝতে না পারায় দ্রুতগ‌তির পা‌খিভ্যান নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক সবুর। এ সময় ভ্যানে থাকা অপর দুই যাত্রীও গুরুতর আহত হন। 

Advertisement

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দি‌কে সবুর আলী মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ বিষ‌য়ে থানায় এক‌টি অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!