নিহতরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক।
.png)
স্থানীয়দের বরাতে হাইওয়ে ওসি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান। তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে, এ দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৬টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পাশ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান নিহত হন। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মস্তোফাপুর হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, আলাদা দুটি বাসের চাপায় দুই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বাস দুটি ও চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।