ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শার্শায় সড়কে ঝরল নারীর প্রাণ

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪৮, ১৯ জুলাই ২০২৩
শার্শায় সড়কে ঝরল নারীর প্রাণ
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর নিহত হয়েছেন। বুধবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সড়কের উপরে ঐ নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাকে দ্রুত গতির কোনো গাড়ি সজোরে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ঐ নারী নিহত হন।

নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঐ নারীর লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!