ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ২
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ৬ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ ক্যাম্পের বাসিন্দা সামসু আলম ও নুর মোহাম্মদ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে দু’জন নিহত হয়েছেন। তারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!