ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে দুই মাদকসেবী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
মানিকগঞ্জে দুই মাদকসেবী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে চার অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ দুই মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার মো. আসিফ একই এলাকার মো. রবিন হোসেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসিফকে দুই অ্যাম্পুল ও রবিনকে দুই অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল আসিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও রবিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

Advertisement

পরে আসামিদের জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!