ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গু: মানিকগঞ্জে আক্রান্ত ৩ হাজার ছাড়ালো

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গু: মানিকগঞ্জে আক্রান্ত ৩ হাজার ছাড়ালো
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা তিন হাজার ছাড়ালো। শুক্রবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৪ জন। গত সাতদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৪ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ১৯ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ও শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫ জন।

Advertisement

জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। জেলার সব হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!